ধামরাইয়ে দখলে রাখা জমি উদ্ধার করলো জনতা
ঢাকার ধামরাইয়ে চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামের এক অসহায় কৃষক পরিবারের ৩৯ শতাংশ জমি দখলকারীদের হাত থেকে পুনরুদ্ধার করে দিয়েছে সাধারণ জনতা।
শুক্রবার ( ০৯ আগস্ট) সকালের দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে এমন ঘটনা ঘটে।
ভোক্তভূগী জাহাঙ্গীর আলম জানায়, আমরা ক্ষেতখামারে কাজ করে জীবীকা নির্বাহ করি। রেকর্ডিয় পর্চামুলে বাংলা মৌজার আর এস ৬৩ নং খতিয়ানে ৩৪৩ ও ৩৪৯ নং দাগে মোট জমি ৭৮ শতাংশ যাহা ৩৯ জমির মালিক আমার বাবা চাঁন মিয়া , আমার বাবার মৃত্যুর পর আমরা তিন ভাই আবুল হোসেন, সেলিম হোসেন, জাহাঙ্গীর আলম ওয়ারিশ সূত্রে মালিক হই,উক্ত জমি আমাদের নামে নামজারী জমাভাগ করে হালসন পর্যন্ত খাজনাদী দেওয়া আছে । আমাদের ভোগ দখলীয় জমি ২০১৯ সালে ক্ষমতার দাপট দেখিয়ে চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামের মুজিবর রহমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আঁধারে জোর করে ঘর নির্মাণ করে।আমরা গরীব কৃষক মানুষ ভয়ে কিছু বলতে পারিনি,তখন আমরা ধামরাই থানা একটি সাধারণ ডায়রী করি, ডায়রী নং ১৮৩/৯-১২-২০১৯, সে মতে উক্ত ঘটনা কয়কটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন হয়।
তাদের দখলে রাখা আমাদের জমি শুক্রবার সকালে স্থানী সাধারণ জনতা ভূমিদূস্য মুজিবর রহমান গংদের নিকট থেকে পুনরুদ্ধার করে আমাদের কে ফিরিয়ে দেয়।
স্থানীয় হুমায়ুন কবির এই বিষয়ে বলেন, দীর্ঘদিন ধরে অসহায় কৃষক পরিবারের জমিটি আওয়ামী লীগের ক্ষমতার দাপটে জোর করে মুজিবুর রহমান দখলে নেই। পরে স্থানীয় ছাত্র জনতা পুনরুদ্ধার করে ঐ অসহায় কৃষকদের জমি ফিরিয়ে দেয়।
এ বিষয়ে মুজিবর রহমান বলেন,আমার ক্রয়কৃত জমি আমি ঘর বাড়ী করে ভুগদখলে আছি, আমি কারো জমি দখল করিনি ওরা জমি বিক্রি করে আবার সেই জমি নিজের বলে দাবি করছে।
এ বিষয়ে চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন,আমি মুজিবর রহমান গংদেরকে কয়েক দফা নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ডেকেছি কিন্তু তারা আমার ইউনিয়ন পরিষদের না এসে প্রভাব খাটিয়ে উক্ত কৃষকের জমিটি দখল করে রাখে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪