ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় হিন্দুদের মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৫৭

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের খানসামা উপজেলার পাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি পাহারা দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা।দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খানসামা উপজেলা জামায়াতের সেক্রেটারী সামিউল ইসলাম।

জানা যায়, উপজেলার সকল মন্দিরগুলোতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারার ব্যবস্থা করে। এছাড়া সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে জামায়াত।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আনিছুর রহমান বলেন, গত মঙ্গলবার থেকে আমরা নেতাকর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি। তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক। তিনি আরও জানান, গত মঙ্গলবার থেকে উপজেলার সকল মন্দিরের জায়গায় পাহারা নিশ্চিতে ওয়ার্ড ভিত্তিক নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি। মন্দির পরিদর্শনের কাজ অব্যাহত রেখেছি। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন