রাজধানীতে চাঁদা না দেয়ায় মারধর, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
রাজধানীর লালমাটিয়ায় ‘লালমাটিয়া ক্লিনিং সার্ভিস এর স্বত্বাধিকারী গোলাম নোমানী মামুনের কাছে ৬ লাখ টাকা চাঁদা চেয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মামুনের বাড়িঘরে হামলাসহ তার কর্মচারীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে লালমাটিয়া গার্লস স্কুলের সামনে স্থানীয় জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী
ময়লা (ক্লিনিং ময়লা অপসারণ) কর্মচারীরা আয়োজিত বিক্ষোভ সমাবেশে লালমাটিয়া ক্লিনিং সার্ভিসের কর্মচারী মো. সাফায়েত বলেন, গত বৃহস্পতিবার আমি লালমাটিয়া ডি-ব্লকের একটি বাসায় ময়লা আনতে গিয়েছিলাম। রাস্তায় বের হয়ে দেখি বেশ কয়েকজন দুর্বৃত্ত লোক দাঁড়িয়ে আছে।
আমি তাদের পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেই তারা আমাকে মারধর শুরু করে। বলেন, আজ থেকে তোরা আর এই এলাকায় কাজ করতে পারবি না। এ কাজ করতে হলে ৬ লাখ টাকা চাঁদা দিতে হবে। লালমাটিয়া ক্লিনিং সার্ভিসের আরেক কর্মচারী মো. নুরুল হক বলেন, সাফায়েতকে মারধরের দিন আমাদের অনেক সহকর্মীকেই তারা বেধড়ক পিটিয়েছে। আমার গায়েও হাত দিয়েছে। তিনি বলেন, আমি সেদিন গার্লস স্কুলের কাছে দাঁড়িয়ে ছিলাম। তখন এক বাড়িওয়ালা আমাকে ফোন করেন তাদের বাসার ময়লা নেয়ার জন্য। তখনো ওই দুর্বৃত্তরা আমাকে মারধর করতে আসলে স্থানীয় কয়েকজন বাড়ির মালিক আমাদের উদ্ধার করে।
এসময় তারা বলে, ৬ লাখ টাকা ছাড়া কাল থেকে কেউ এলাকায় ঢুকবি না। এর কিছুক্ষণ পরই এক বিশাল মোটরসাইকেল মহড়া দেয় তারা। কিছু দুর্বৃত্তরা সেই মোটরসাইকেল মহড়া থেকেই আমাদের মালিক মামুন ভাইয়ের বাড়ির সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ করে। তার বাড়ির গেটেও ভাঙচুর চালানো হয়। তিনি বলেন, আমরা ৩০ থেকে ৪০ জন লোক গত ২৫ বছর ধরে এই এলাকায় ময়লার পরিচ্ছন্নতার কাজ করে আসছি। কোনো দিনও এই সমস্যার সম্মুখীন হইনি। এখন চাঁদা দাবি করে আমাদের কাজ বন্ধ করে দেয়া হচ্ছে।
আমাদের এই রুটি-রুজি বন্ধ হয়ে গেলে আমরা বৌ-বাচ্চা নিয়ে কোথায় যাবো? কি খাবো? আমরা এই চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত সমাজ চাই। আমরা ময়লা পরিস্কার পরিচ্ছন্ন না করলে এলাকাটিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে আমাদের কাজ আমরা করতে চাই।
এ বিষয়ে লালমাটিয়া ক্লিনিং সার্ভিসের স্বত্বাধিকারী গোলাম নোমানী মামুন বলেন, আমি গত ২৫ বছর ধরে সিটি করপোরেশনের আন্ডারে বৈধভাবে লালমাটিয়া এলাকায় ক্লিনিংয়ের কাজ করছি। আমার সকল ডকুমেন্টস রয়েছে। কখনো কেউ এমন ব্যবহার করেনি। এখন চাঁদা দাবি করে আমার কাজ বন্ধ করে দেয়ার পাঁয়তারা চলছে। তিনি বলেন, আমার এই কাজের উপর অর্ধশত গরিব মানুষের পরিবার নির্ভরশীল। আমার ক্লিনিংয়ের কাজ বন্ধ হয়ে গেলে তারাও না খেয়ে মরবে। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই। আমরা শান্তিতে কাজ করতে চাই।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন