তাড়াশে জমিতে সদ্য রোপন করা রোপা আমন ধান পানির তলে
সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল অধ্যূষিত এলাকায় চলতি র্বষা মৌসুমে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ৫ হাজার হেক্টর ফসলী জমিতে সদ্য রোপন করা রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। আর ওই সমস্ত এলাকায় যত্রতত্র অবৈধ ভাবে পুকুর খনন করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। তারা এলাকার ফসলী জমিতে এমন জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবীও জানান। অপরদিকে অনেক জমিতে স্থায়ী ভাবে জলাবদ্ধতা থাকার কারণে ফসল চাষ নিয়ে দুঃচিন্তায় পরেছে কৃষকেরা।
সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার তালম, দেশিগ্রাম, মাধাইনগর, তাড়াশ সদর ও বারুহাঁস ইউনিয়নের প্রায় ৫ হাজার হেক্টর ফসলী জমিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ওই সমস্ত জমিতে সদ্য রোপন করা কাটারীভোগ, ব্রি-৩৪, জিরাশাইল, ব্রি- ৫৮, ব্রি- ৯০, ব্রি- ৩৪, ব্রি- ৪৯ জাতের রোপা আমন ধানের চারা পানিতে ডুবে গেছে। এর ফলে ওই এলাকার কৃষকেরা বেশ আর্থিক ক্ষতি গ্রস্থ হয়েছেন বলে তালম ইউনিয়নরে মানিকচাপড় গ্রামের কৃষক আমিনুল হক বলেন। তিনি আরো বলনে, যেখানে সেখানে পুকুর খনন ও পানি প্রবাহের পথ বন্ধ করায় ওই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই জমি থেকে দ্রুত পানি নেমে না গেলে রোপন করা চারা ধান গাছ পঁচে নষ্ট হয়ে যাবে। এতে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হব, ক্ষতগ্রিস্ত দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের কৃষক ছোহরাব হোসেনসহ অনেকে বলনে, সাধারণ কৃষকের কথা না ভেবে স্থানীয় প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে অপরিকল্পিত ভাবে নিজেদের র্উবর কৃষি জমি কেটে পুকুর খনন করে মাছ চাষ করছেন। এ জন্য উজানের বন্যার পানি নামতে বাধাপ্রাপ্ত হয়। যার ফলে আমাদের তিন ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব জমিতে রোপন করা ধানের চারা পানিতে ডুবে গেছে।
তাড়াশ উপজলো কৃষি র্কমর্কতা আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে মাঠে মাঠে পানি জমে জলাবদ্ধতা তৈরী হয়েছে। যে সমস্ত জমিতে রোপা আমন ধানের চারা রোপন করা হয়েছে। ওই সব জমি থেকে দ্রুত পানি নেমে গেলে চারা ধানের তেমন ক্ষতি হবে না।
এমএসএম / এমএসএম
শিক্ষা প্রতিষ্ঠানে নিস্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রায়গঞ্জে ব্যক্তি উদ্যোগে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছর পর ফিরল ইসিজি সেবা
গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময়
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
চিলমারীতে ব্রহ্মপুত্র নদে আবারও নাব্যতা সংকটে ১৫দিন ধরে ফেরি চলাচল বন্ধ
লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো খেলায় জড়িত থাকার অপরাধে নূর আলম গ্রেপ্তার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ারা উপজেলার নতুন কমিটি গঠন
পাটের ফলন ও দামে খুশি চাষিরা
মেহেরপুরে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বারহাট্টায় সাবেক সভাপতি-সম্পাদকের পদ বহাল রেখে আ.লীগের কমিটি গঠন, ৪ নেতার পদত্যাগ
Link Copied