ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পূর্বধলায় মোমবাতি প্রজ্জ্বলন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ২:৩৭

সারাদেশে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নেত্রকোনার পূর্বধলায় মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় পূর্বধলা কেন্দ্রীয় শহীদ মিনার  চত্বরে এসব প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এসময় কয়েক’শ শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সকল সকল শিক্ষার্থীদের নিয়ে জাতীয সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধসহ যত শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। নতুন অন্তবর্তী কালীন সরকারের কাছে আমাদের আবেদন, এ হত্যাকাণ্ডে জড়িতদের যেনো আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। আমরা এক নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। 

ইতিমধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পূর্বধলায় কয়েকদিন যাবত ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার, বাজার মনিটরিং, বৃক্ষরোপণ সহ নানান কাজ করে মানুষের প্রশংসায় কুড়িয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়