পদত্যাগ করেছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
শিক্ষার্থীদের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম ও উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন।
রোববার(১১ই আগস্ট) দুপুরে অধ্যক্ষের রুমে শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।
দায়িত্বে থাকাকালীন রাজনীতিতে সম্পৃক্ততা, হল বানিজ্য, অতিরিক্ত অর্থ আদায়, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ক্যাম্পাসের সহশিক্ষামূলক কার্যক্রমে বাধা দেওয়ায় বিভিন্ন সহশিক্ষা সংগঠনের নেতৃবৃন্দরাও তার উপর ক্ষুব্ধ। এ নিয়ে গত বৃহস্পতিবার সরকারি তিতুমীর কলেজের সকল সহ শিক্ষা মূলক সংগঠনের সিদ্ধান্তের ভিত্তিতে "সহ শিক্ষা মূলক মেন্ডেড ২০২৪" অধ্যক্ষের কাছে প্রস্তাব করা হয়েছিল। সেখানে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সহশিক্ষামূলক সংগঠন গুলোর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৪ দফা প্রস্তাব দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার সমন্বয়করা বলেন, একজন কলেজ অধ্যক্ষ কীভাবে কোন আইনে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে তা বোধগম্য নয়। তিনি সরাসরি ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন। অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বা সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে মার খেতো তখন অধ্যক্ষ চুপ করে থাকতেন। ছাত্রলীগের নেতাকর্মীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতেন।
তাঁর পদত্যাগের পর, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এই পদত্যাগের ফলে কলেজের পরিবেশের উন্নতি হবে, আবার কেউ কেউ আশঙ্কা করছেন, এতে কলেজের প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে।
তবে, নতুন অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে কলেজের প্রশাসন পুনর্গঠন ও শিক্ষার পরিবেশ ফেরানোর অপেক্ষায় রয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?