ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:২২

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সঙ্গে নির্বিঘ্নে ভাগাভাগি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঈদযাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার সুবিধার্থে নিজস্ব ব্যবস্থাপনায় দেশের ৭টি বিভাগীয় শহরে স্পেশাল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮টায় জবি ক্যাম্পাস থেকে উৎসবমুখর পরিবেশে বাসগুলো একযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঈদের সময় দূরপাল্লার বাসের টিকিটের ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা ভোর থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই বাসের সামনে ব্যাগ রেখে দীর্ঘ সিরিয়াল তৈরি করেন তারা। দীর্ঘ অপেক্ষার পরও শিক্ষার্থীদের চোখে-মুখে ক্লান্তির ছাপ ছিল না; বরং বন্ধুদের সঙ্গে একসাথে বাড়ি ফেরার আনন্দে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাসগুলোর রুটপ্ল্যান প্রকাশ করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৭টি বিভাগের উদ্দেশ্যে বাসগুলো যাত্রা শুরু করে।

খুলনা বিভাগের বাসটি (রুট–১) পদ্মা সেতু হয়ে যশোর-খুলনা, বরিশাল বিভাগের বাসটি (রুট–২) গোপালগঞ্জ হয়ে বরিশাল এবং রাজশাহী বিভাগের বাসটি (রুট–৪) সিরাজগঞ্জ-নাটোর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। এছাড়া উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে রংপুর রুটে (রুট–৩) দুটি এবং চট্টগ্রাম রুটে (রুট–৫) দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিলেট (রুট–৬) ও ময়মনসিংহ (রুট–৭) রুটেও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। ঈদের সময় দূরপাল্লার বাসের টিকিট পাওয়া যেমন কঠিন, তেমনি ভাড়াও অনেক বেশি থাকে। এ ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাড়ি ফেরা শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাকিব খান বলেন, “নিজেদের বাসে ক্যাম্পাসের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। এবার টিকিট নিয়ে কোনো টেনশন করতে হয়নি। প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা এখনও কিছুটা কম বলে মনে করছেন অনেকেই। ভবিষ্যতে শিক্ষার্থীদের সুবিধার্থে দূরপাল্লার এসব বাসের সংখ্যা ও সক্ষমতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট