ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৩:৫১

 ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর গুলিতে নাইমুর রহমান নাইম (২২) নামের বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কোটাপাড়া বিজিবি সিমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাইম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
জানা যায়, শনিবার সকাল ১০ টার দিকে নাইম তার চাচা আলমগীরের সাথে সীমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় তাদের আবাদি জমিতে গরুর ঘাস কাটতে যায়। এসময় সীমান্তের ওপারের ভারতীয় বিএসএফ’র ভেলাগাছি ক্যাম্পের জোওয়ানরা তাদের লক্ষ্য করে চিৎকার করে এবং গুলি ছুড়ে। নাইম ডানপায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে তার চাচা আলমগীর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গুলিবিদ্ধ যুবকের চাচা আলমগীর জানান, আমরা চাচা ভাতিজা একসাথেই ঘাস কাটছিলাম। আমরা নো মেনস লেন্ড এর থেকে দূরেই ছিলাম। কারন আমরা আমাদের যে জমিতে আলু ভুট্টা চাষ করি সে জমিতেই গরুর জন্য ঘাস কাটছিলাম। সকালে ১০ টার সময় আমরা ঘাস কাটতে যাই। কিছুক্ষণ পরেই সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা আমাদের দেখে চিৎকার করে এবং তারা গুলি ছুড়ে। মাটিতে পড়ে থাকা নাইমের আর্তচিৎকারে আমি বুঝতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে তাৎক্ষণিক সেখান থেকে নিয়ে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেই। গুলিতে তার ডান পা এর হাড় ভেঙ্গে গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম চয়ন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কুমিল্লায় এসএসসি ৮৬ বাংলাদেশ পুনর্মিলনী, ‘রসমালাই আড্ডায়’ মেতে উঠলেন ৬ শতাধিক বন্ধু

বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিক’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

সাতকানিয়া পিডিবিতে গাড়ি মেরামতের এক বছরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা