ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে প্রশাসনকে সাহস দিতে শিক্ষার্ত্রীদের অভয় মিছিল


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৬:১৬

সংগ্রামে আমরা,শান্তিতে আমরা,দেশ গঠনে আমরা” এমন শ্লোগানকে সামনে নিয়ে শ্রীমঙ্গলে কোটা সংষ্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখে হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মত শ্রীমঙ্গলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়ে। সেনাবাহিনীর সহায়তা নিয়ে গত শনিবার থেকে সিমিত পরিসরে পুলিশ কাজে যোগদান করলেও তাদের আগের মত কোন কার্যক্রম নেই। তাদের মনের সেই ভয় দূর করে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে রবিবার সকালে উপজেলার শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্ত্রী, বিএনসিসি ও রোভার স্কাউটরা মিলে শহরে অভয় মিছিল নিয়ে শ্রীমঙ্গল থানায়  ও উপজেলা প্রশাসন পরিষদে যান। এসময় শিক্ষার্ত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সামাদ, জামাল উদ্দিন, তামজিদুর রহমান, মোহাম্মদ জিসান আহমদ রকি। প্রশাসনের লোকদের উদ্দেশ্যে তারা বলেন, যেহেতু শিক্ষার্ত্রীদের আন্দোলনের মূখে একটি নতুন সরকার গঠন হয়েছে, এখন আর পেছনে তাকানোর সময় নেই। দেশ গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। তারা আরো বলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র আমাদের কাজে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন আমরাও তার প্রতীকৃতজ্ঞ। এসময় শ্রীমঙ্গল থানার ওসি বিনিয় ভূষন রায় ও উপজেলা নির্বাহী অফিসার মো.আবু তালেব শিক্ষার্ত্রীদের এমন আশ্বাসে তারা আশ্বস্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় আরও বক্তব্য রাখেন গত ৫ আগষ্ট থেকে এখন পর্যন্ত উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরামহীনভাবে কাজ করে যাওয়া পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু। এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ডা. সত্যকাম চক্রবর্তী, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, সেলিম মিয়া, অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক ও  বাংলা বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পৌর কাউন্সিলর বৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া অভয় মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর বিভিন্ন সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত

জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’