ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পুলিশের মনোবল বৃদ্ধির লক্ষ্যে চৌগাছায় শিক্ষার্থীদের মানবপ্রাচীর


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৬:২৬
যশোরের চৌগাছার ছাত্রসমাজ পুলিশের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন। রোববার দুপুরে তরিকুল ইসলাম পৌর কলেজের শতশত শিক্ষার্থী বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে উপস্থিত হয়। এ সময় তারা ভাস্কার্য মোড় হতে চৌগাছা সেতু পর্যন্ত মানবপ্রাচীর তৈরী করে অত্যান্ত সুশৃংখল ভাবে দাঁড়িয়ে যান। শিক্ষার্থীদের এই মহৎ কাজের সাথে একাত্বতা ঘোষনা করেন উপজেলা, পৌর ও একাধিক কলেজ শাখার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ঘন্টা ব্যাপী মানবপ্রাচীর তৈরী করে সড়কের এক পাঁশে দাঁড়িয়ে নানা ¯েøাগানে ¯েøাগানে মুখোরিত করে তোলে। 
মানবপ্রাচীরে অংশ নেয়া শিক্ষার্থী তানিয়া সুলতানা, মৌমিতা, জাহাঙ্গীর আলম, আল মামুন বলেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে আমরা সফল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার খবরে একটি মহল দেশকে অশান্ত করতে নানা ধরনের ধ্বংশজজ্ঞে মেতে উঠেছে। তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশ করার পাশাপাশি পুলিশের উপর হামলা চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে ফেলার চেষ্টা করছে। আমরা ছাত্রজনতা এই সংকটময় মুহুর্তে পুলিশের পাশে দাঁড়িয়েছে, তারা যেন আবার পূর্বের ন্যায় কর্মস্থলে ফিরে স্বস্ব দায়িত্বে অবর্তীর্ণ হতে পারে এবং সর্বদা মানুষের সেবা করতে পারে সেই লক্ষে আমাদের এই মানবপ্রাচীর।
প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও থানায় হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সদস্য মারা যাওয়ার পাশাপাশি অনেকে আহত হন, থানা ছেড়ে অনেকে চলে যান নিরাপদে। প্রায় পাঁচদিন পর পুলিশ কর্মস্থলে ফিরেছেন এবং জনকল্যানে আবারও কাজ শুরু করেছেন। 

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা