ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপিকে সজাগ থাকার নির্দেশ

চৌগাছায় হাইব্রিড আ’লীগ নেতার হামলায় অপর নেতা আহত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৬:২৭

শেখ হাসিনার পদত্যাগের পর যশোরের চৌগাছায় অনেক হাইব্রিড আওয়ামীলীগ নেতা রাতারাতি রুপ পরিবর্তন শুরু করেছে। তারা অনেকে এখন বিএনপির পতাকাতলে আসার চেষ্টা করেছে। শুধু তাই না এই শ্রেনীর ব্যক্তিরা গ্রামের পর গ্রামে নানা অপকর্ম করে তার দায় বিএনপির উপর চাপনোর অপচেষ্টা করছে বলে জানান বিএনপির নেতাকর্মীরা।
সদ্য সমাপ্ত চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের আনারস প্রতীকে নিরালস ভাবে কাজ করেছে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম। এসএম হাবিবের বিজয়ের পর উল্লাস করতে ভুল করেনি এমনকি প্রিয় নেতার সান্নিধ্যে আসতে ছুটে গেছেন নেতার গ্রামের বাড়ি পৌর এলাকার চাঁদপুরে। হাইব্রিড আওয়ামীলীগ নেতা আব্দুল আলিমের মুখের পরে কেউ কখনও কথা বলতে সাহস পাইনি। সেই নেতা শেখ হাসিনার পদত্যাগের পর সুর পাল্টাতে শুরু করেছে। ইতোমধ্যে তার গাছিদার আঘাতে একই গ্রামের মৃত আসমত আলীর ছেলে আওয়ামীলীগ নেতা রক্তাক্ত জখম হয়েছেন। তার ভয়ে এলাকার অনেক আওয়ামীলীগ নেতাকর্মী এখন বাড়ি ছাড়া বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আব্দুল আলিম একজন সুবিধাবাদি লোক। এক সময় বিএনপি করেছে। বিএনপি বিরোধী দলে গেলে সে হয়ে যায় আওয়ামীলীগ এবং দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের একজন প্রতাপশালী নেতা হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে এই নেতা সুর পাল্টে বিএনপির গুনগানে মেতে উঠে। ওই দিন সন্ধায় জামিরা গ্রামের বাজারে বিভিন্ন দল মতের লোক উপস্থিত হয়ে রাজনীতি নিয়ে আলোচনায় মগ্ন। এ সময় আব্দুল আলিম বিএনপির গুনোগান করতে থাকলে অপর আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক তাকে বলেন, শেখ হাসিনার পদত্যাগের একদিন পার হলোনা তুই আওয়ামীলীগ এখনই বিএনপি হয়ে গেছিস। এই কথা বলামাত্রই অঅব্দুল আলিম দৌড়ে একটি দা নিয়ে এসে আব্দুর রাজ্জাককে তাড়া করে পায়ে কোপ মারে। প্রায় পঁাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল তিনি বাড়িতে আসেন।
আওয়ামীলীগে যেমন হাইব্রিড প্রবেশ করে দলের ক্ষতি করেছে, ঠিক তেমনি ভাবে সুসময়ে বিএনপিতেও হাইব্রিড প্রবেশর চেষ্টা চালাচ্ছে। তাদের প্রতিহত করা না হলে বিএনপির মত বড় একটি রাজনৈতিক দল আবারও মুখ থুবড়ে পড়বে এমনটিই মনে করছেন উপজেলার সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহাবয়ক জহুরুল ইসলাম বলেন, জামিরা গ্রামে হামলার ঘটনা শুনেছি, সুবিধাভোগীরা কোন ভাবেই যেন দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করতে না পারে সে জন্য এলাকার বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছি।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা