ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বরখাস্ত হওয়া রাজউক কর্মচারী ও দালালদের হামলায় রক্তাক্ত কর্মকর্তারা 


আফিয়া আফরোজা  photo আফিয়া আফরোজা
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৭:৫২

দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া রাজউক কর্মচারী ও দালালদের হামলায় রক্তাক্ত হয়েছেন কর্মকর্তারা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটিতে তাণ্ডব চালায় কিছু দুস্কৃতিকারী। তাদের হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাত্রা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

রাজউক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত মঙ্গলবার (৬ আগস্ট) রাজউক কর্মকর্তাদের দপ্তরে হামলা ও ভাঙচুর চালানো হয়। দালাল ও দুর্নীতিপরায়ন কর্মচারীরা বিভিন্নপর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার প্রথম শিকার হন রাজউকের উপপরিচালক (প্রশাসন -২) এর উপর।

হামলায় নেতৃত্ব দেন দুদকের মামলায় বরখাস্তকৃত রাজউকের অফিস সহকারী বেলাল হোসেন চৌধুরী রিপন। রাজউকের উপপরিচালক প্রশাসন-২ এর ওপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে। বর্তমান তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রাজউকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। রিপনের হামলায় গুরুতর আহত নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমাকে গালি দিয়ে রিপন তাকে দেশ ত্যাগ করতে বলেছে।’ এ বিষয়ে বেলাল হোসেন চৌধুরী রিপন বলেন, ‘২০২৪ এর নির্বাচনের আগে আমাকে বিএনপি-জামায়াতের লোক হিসেবে তালিকায় নাম দিয়েছেন ওই কর্মকর্তা। ওরে মারছি এজন্য তিনশো লোক আমার জন্য দোয়া করেছে। 


রিপনের অভিযোগ, ওই কর্মকর্তা দুদকের ওপর প্রভাব খাটিয়ে দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এজন্যই তাকে শাস্তি দিয়েছেন বলেও স্বীকার করেন রিপন। 


এদিকে রাজউকের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বেলাল হোসেন রিপনের আতঙ্কে তারা অফিসে যেতে পারছেন না। তাদের নিরাপত্তা না দিলে এই রাজউকের কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি: সাংবাদিক বিল্লাল বিন কাশেম

এফডিসি লুটে খেতে চায় ডিজে সোহেল

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস উদযাপন

ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের দৌরাত্ম্য

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের

প্লাস্টিক পানির বোতল ব্যবহারে ফিরছে সচিবালয়

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেনঃ হজ টিমের সদস্যদের প্রতি ধর্মমন্ত্রী

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী

যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

ন্যাশনাল রিপাবলিকান পার্টির শুভেচ্ছা

প্রবাসে স্বামীর মৃত্যু: মরদেহ গ্রহণে বাধা, ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর আর্তনাদ