ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরের ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদের বরখাস্তের ‍আদেশ স্থগিত


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২৩-৮-২০২১ রাত ৯:৫০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে স্বপদে বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার (২৩ ‍আগস্ট) দুপুরে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক মো. মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ স্থগিতাদেশ দেয়া হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রহমান (জীবল)।

অপরদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জ জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্যানেলে চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, জাহিদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। 

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১১ আগস্ট জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অন্যদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় ওঠে। স্বাধীনতার পর এই চেয়ারম্যানের হাত ধরেই এ ইউনিয়নে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বলে এলাকাবাসী ও চেয়ারম্যানের সমর্থকরা জানান। চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল লোভী-স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে উঠেপড়ে লেগেছে বলেও তারা জানান। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত