ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় বৃদ্ধি পেয়েছে গমের চাষ এ বছর বেড়েছে ৩৫ হেক্টর জমি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৩-২-২০২৬ দুপুর ১২:৫৮

যশোরের চৌগাছায় এক প্রকার বিলুপ্তি হয়ে যাওয়া গম চাষ আবারও শুরু হয়েছে। বর্তমান কৃষকের জমিতে গমের শীষ বের হচ্ছে, ফাগুনের মৃদু বাতাসে দুলে যাচ্ছে গমের শীষ যা মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করেছে। প্রাকৃতিক কোন দুর্যোাগ দেখা না দিলে গমের ভালো ফলনের আসা করছেন চাষিরা।
সব ধরনের ফসল উৎপাদনের জন্য চৌগাছার মাটি বরাবরই বিখ্যাত। এই মাটিতে এমন কোন ফসল নেই যে তা উৎপাদন হয়না। আশির দশকে ধান,পাট,গম, ছোলা ও মসুরির ব্যাপক চাষ হতো। কিন্তু সময়ের সাথে অনেক কিছু পাল্টে গেছে। পাল্টে গেছে কৃষকের চাষেরও ধরন। সে কারনে গম চাষ কৃষক এক প্রকার ছেড়েই দিয়েছেন। বিশেষ করে গমে ব্লাস্ট ফাইরাস দেখা দেয়ায় মারাত্মক ক্ষতিতে পড়েন চাষিরা সে কারনে গম চাষের পরিবর্তে তারা অন্য ফসল চাষে ঝুকে পড়েন। বছরের পর বছর এ অবস্থা চলতে থাকলেও ধীরে ধীরে কৃষক আবারও গম চাষে মনোযোগী হয়ে উঠেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলাতে ২৮৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৩৫ হেক্টর বেশি জমিতে কৃষক গম চাষ হয়েছে। মাটির গুনাগুন ভেদে বারী-৩০,৩২ ও ৩৩ জাতের গমের চাষ বেশি হচ্ছে। তবে ৩৩ জাতের গম ব্লাস্ট ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বেশি সে কারনে কৃষক ৩৩ জাতের গমের চাষ বেশি করেছেন।
গতকাল উপজেলা জগদীশপুর, ফুলসারা ও সিংহঝুলী ইউনিয়নের বেশ কিছু গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে প্রতিটি মাঠেই কমবেশি চাষ হয়েছে গমের। এখন গমের শীষ বের হচ্ছে, বর্তমান আবহাওয়া গমের জন্য খুবই উপযোগী বলছেন চাষিরা। 
ফুলসারা গ্রামের গম চাষি নজরুল ইসলাম বলেন. প্রতি বছরই তিনি ২/৪ বিঘা জমিতে গম চাষ করেন। এবছরও প্রায় ৫ বিঘা জমিতে চাষ করা হয়েছে। সব জমিতেই গমের শীষ বের হচ্ছে বৈরী আবহাওয়া না হলে গমের ভালো ফলন হবে বলে আসা করছি। বাজারে গমের ব্যাপক চাহিদা এবং দামও ভালো সেকারনে প্রতি বছরই গমের চাষ করা হয় এমনটি জানান ওই কৃষক। দূর্গাবরকাটি গ্রামের কৃষক আব্দুল্লাহ বলেন, দেশের বাজারে গমের চাহিদা বেশি সে কারনে ইরি বোরোর পাশাপাশি প্রত্যেক বছরই তিনি গমের চাষ করেন। চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে গমের চাষ করা হয়েছে আসা করছি খুল ভালো ফলন পাবো। পিতাম্বরপুর গ্রামের মাঠে গম চাষ করেছেন কৃষক মজিবর রহমান। তিনি বলেন, কম হোক আর বেশি প্রতি বছরই গমের চাষ করি। মাঝে এক সময় গমে ভাইরাস লেগে নষ্ট হয়ে যায়, সেই থেকে অনেকে গম চাষ ছেড়ে দিলেও আমি চাষ অব্যহত রেখেছি। এবছর তিনি দেড় বিঘা জমিতে গমের চাষ করেছেন। 
বিভিন্ন গ্রামের মাঠে যেয়ে কৃষকের সাথে কথা বলে জানা গেছে, ৮০/৯০ দশকে চৌগাছার বিস্তৃর্ণ মাঠ ছিলো গমের দখলে। মৌসুম শুরু হলে কৃষক অন্য ফসলের চাষ না করলেও গমের চাষ করতেন। এরপর শুরু সবজি ও ইরি বোরো ধানের চাষ, কোণঠাসা হয়ে পড়ে গম চাষ। বহু কৃষক গমের পরিবর্তে সবজি চাষে ঝুকে পড়েন অনেকেই শুরু করেন বোরো চাষ। ২০০০ সালের পর গমের চাষ বহু কমে যায়। কম বেশি যারা চাষ করেন তারা নানা সমস্যায় পড়তে থাকেন। এরপর হঠাৎ করে পরপর ২ বছর গমে দেখা দেয় ভাইরাস ক্ষতিগ্রস্থ হয় কৃষক। তবে সম্প্রতি ৩/৪ বছর আবারও গমের চাষ বেড়েছে। এর অন্যতম কারণ বাজার দর ভালো ও ভাইরাসে আক্রান্ত না হওয়া এমনই মনে করছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, গম চাষ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা খুবই কম এবং বাজারে চাষিরা ভালো মুল্য পাওয়া। আমরা কৃষি অফিস গম চাষিসহ সব চাষিদের সর্বদা সহযোগীতা প্রদান করে যাচ্ছি। 

Aminur / Aminur

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়