ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় নিত্যদিনের বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৩:২৯

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাতিয়ায়  বিশৃঙ্খলা-অরাজগতাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। 

সোমবার  (১২ আগস্ট) সকাল ১১ টার সময়  সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজলের  নেতৃত্বে শিক্ষার্থীরা হাতিয়া  শহরের ওছখালী  শাহাজান সুপার মার্কেটে কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাছের দোকান, মুরগির দোকানে মনিটারিং  কার্যক্রম চালান তারা।

শিক্ষার্থীরা নিত্যদিনের পণ্যের গুণগত মান সঠিক এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে । এছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা ঝুলানো রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা ঝুলানো নেই এ-সকল দোকানিদের কে সকল পন্যের মূল্য তালিকা লানোর জন্য অনুরোধ করছেন তারা। 

এসময় সাধারণ শিক্ষার্থী  আসিফুর রহমান স্বজল জানান, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার,  পাইকারি আড়ৎ এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা হাতিয়ার প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি।এসয় উপস্থিত ছিলেন উপজেলা বাজার কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদের মাঝে আসিফুর রহমান স্বজন, মাছুম বিল্লাহ, আবদুল আজিজ, সাইফুল ইসলাম প্রমূখ । সাধারণ ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা জানান বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে‌ । 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ