ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আইসিএমএইচ’র নির্বাহী পরিচালক মান্নানের অপসারণ দাবী


এস এ বৃষ্টি হাওলাদার  photo এস এ বৃষ্টি হাওলাদার
প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৫:৩৩

প্রফেসর মুজিবুর রহমানের নেতৃত্বে আই সি এম এইচ এর মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইসিএমএইচ এর নির্বাহী পরিচালক ডাক্তার এম এ মান্নান দীর্ঘদিন কর্মরত, তার স্বেচ্ছাচারিতা, দুর্নীতিবাজ ও দলীয় কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে এমনকি ডাক্তার-নার্স কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন তাদের কোন পদোন্নতি হয় নাই।

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সারাদেশ যখন মুক্ত ও স্বাধীন তেমনিভাবে আমরা আইসিএমএইচ’কে ও আমরা স্বাধীন করতে চাই, দুর্নীতিবাজ মুক্ত করতে চাই, মান্নান কেন্দ্রিক প্রশাসন বা আওয়ামী কেন্দ্রিক প্রশাসন মুক্ত করতে চাই। আইসিএমএইচ এর কর্মকর্তা কর্মচারীদের উন্নতি চাই যারা আমাদের’কে দমিয়ে রাখতে চায় তাদের কালো হাত ভেঙ্গে দিব। 

কোন অবৈধ দখলদারকে আমরা মেনে নিব না, তাই উনি এসে ডাক্তারদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিক, যতদিন পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে না দিবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। দলমত নির্বিশেষে সবাই যেন মন খুলে, প্রাণ খুলে, নির্ভয়ে, নিঃসংকোচে, নিরাপদে কাজ করতে পারে। এটাই হবে ছাত্র-জনতার, ছাত্র ডাক্তারের, ছাত্র নার্সের, ছাত্র কর্মকর্তা-কর্মচারীর এবং সমস্ত বাংলাদেশের চাওয়া।

সহযোগী অধ্যাপক মজিবুর রহমান (চলতি দায়িত্ব) এর নেতৃত্বে বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন ডাক্তার আহসানুল হক, ডাক্তার তাজুল ইসলাম, ডাক্তার মাহাবুব আহমেদ, ডাক্তার সাহেব জাদা সুমন, ডাক্তার শাপলা আক্তার-সহ অনেকেই। অ্যাডমিনিস্ট্রেশন অফিসার নজরুল ইসলাম, হাদি  কর্মকর্তা-কর্মচারী , নার্স আফরিন আক্তার, পারভিন আক্তার সাবিনা, আনিস, মাসুদ, মাসুম-সহ অনেকেই উপস্থিত ছিলেন।

জামিল আহমেদ / জামিল আহমেদ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার