ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেয়াল লেখন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১২-৮-২০২৪ রাত ১০:২৬
চৌগাছায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দেয়ালে নানা ধরনের স্লোগান , জাতীয় পাতাকা এঁকেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। সোমবার পৌরসদর ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। সকাল থেকেই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয়ে তরুনদের বিজয়ের জয়গান লেখেন। একই সাথে তারা চৌগাছার গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের। শিক্ষার্থীরা গত চার পাঁচ দিন ধরে যে কার্যক্রম অব্যহত রেখেছে তাতে আনন্দিত উল্লসিত উপজেলার সর্বস্তরের মানুষ।
রংতুলির কার্যক্রমে অংশ নেয়া শিক্ষার্থী রাশেদুল ইসলাম রীতম বলেন, এই আন্দোলন আমাদের একত্রিত করা শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যে কোন সংকটময় মুহুর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারব বলে আমার বিশ্বাস। ইডেন কলেজের শিক্ষার্থী তাহসিন আক্তার স্বপ্নিল বলেন, বিজয়ের আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। সাথে সাথে বিভিন্ন স্লোগান  এলাকাবাসির মধ্যে ছড়িয়ে দেয়া হবে, যেন তারা নিজেরা সচেতন হয়।
এ সময় শিক্ষার্থী বাছিন আহমেদ, এসানুল দেওয়ান ঐশিক, সাদমান সৌভিক, আজিজুর রহমান সোহান, তানজিমা রহমান ফার্ণি, ঈতিশা আক্তার ইমা, সোহানা ইসলাম মাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা