ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছার সিংহঝুলী ইউনিয়নে বিএনপির শান্তি সমাবেশ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১২-৮-২০২৪ রাত ১০:২৮
চৌগাছার সিংহঝুলী ইউনিয়নে বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের গরিবপুর কালিতলা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীন বিএনপি নেতা শামছুল আরেফিন শান্তির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা হুসাইন আহমেদ, সর্দার আনিছুর রহমান, বিএম আজিম উদ্দিন, আঃ মুজিদ, আব্দুস শুকুর, শরিফুল ইসলাম, আঃ হাই, মাষ্টার শহিদুল ইসলাম, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, আঃ মালেক প্রমুখ। এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
নেতৃবৃন্দ এ সময় বলেন, গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুধু পদত্যাগই না তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তার একটিই কারণ শেখ হাসিনার সরকার গত ১৭ বছর ধরে দেশের মানুষের উপর যে নির্যাতন, নিপিড়ন, দেশের টাকা পাচার, দূর্ণিতিসহ নানা অপকর্ম করেছেন তা ক্ষমার অযোগ্য তাই দেশের সংগ্রামী জনতা তার উপর ফুঁসে উঠে। আর সাধারণ মানুষ ফূঁসে উঠলে যেটি হবার সেটিই হয়েছে শেখ হাসিনার। তবে দুঃখজনক হলেও সত্য আমরা লক্ষ্য করছি শেখ হাসিনার দেশত্যাগের পর উপজেলার বেশ কিছু এলাকাতে বিচ্ছিন্ন ভাবে নানা ঘটনা ঘটছে। এই অপরাধ কর্মকান্ড বিএনপিতে অনুপবেশকারীরা করছে বলে খবর আছে। আমরা বলতে চাই বিএনপিতে কোন অনুপবেশকারীর স্থান নেই। বিএনপির সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বস্ব এলাকাতে অতন্ত্র প্রহরীর মত পাহারা দিবেন। দেখবেন কেউ যেন কোন ভাবেই অপরাধ করে পালাতে না পারে।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা