ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আ'লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ২:৫৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আওয়ামীলীগের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা যুবদলের আয়োজনে শহরের সার্কুলার রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা 'ছাত্র-জনতার রক্ত, বৃথা যেতে দেবো না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান'-সহ বিভিন্ন স্লোগান দেন। 

মিছিলটি জেলা কার্যালয় থেকে ডিবি রোড হয়ে পৌরপার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে ডাক-বাংলো এলাকায় যায়। মিছিলটি সেখান ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী বলেন, আওয়ামীলীগ নতুন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ষড়যন্ত্রের পায়তারা করছে।
তিনি নেতাকর্মীদের সজাগ থেকে তা প্রতিহত করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত