ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু


মনোহরগঞ্জ  প্রতিনিধি  photo মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২৫ দুপুর ২:৯

সেতু আছে রাস্তা নেই ২০ বছরেও উদ্বোধন  হয়নি কোটি টাকার সেতু ৫০ হাজার মানুষের দুর্ভোগ।সংযোগ সড়কের অভাবে কাজে  আসছে না ৫০ হাজার মানুষের ডাকাতিয়া নদীর উপর সেতু । তৎকালীন জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একনেক বৈঠকে ২০০৪ সালে বৃহত্তর লাকসাম থেকে মনোহরগঞ্জ উপজেলা ১১ টি ইউনিয়ন নিয়ে ঘোষণা করেন সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম।(২০০৫/২০০৬) অর্থ বছরে সরকারের  কোটি টাকা ব্যয় করে করা হয় এ সেতু। কিন্তু ২০ বছরেও উদ্বোধন হয়নি, সংযোগ সড়কের অভাবে সরকারের কোটি টাকার সেতু গচ্চা  ।সেতুর পশ্চিম পাড়ে রয়েছেএকটি এতিমখানা, মসজিদ, মাদরাসা  হাউরা গ্রাম সহ ২২ গ্রাম,ও  তিন ইউনিয়ন, বাইশগাঁও, হাসনাবাদ, সরসপুর ইউনিয়ন। সেতুর পূর্ব পাড় (১০০ গজের) মাথায় মনোহরগঞ্জ থানা, ঝলম গ্রাম, উপজেলা পরিষদ,মনোহরগঞ্জ হাট - বাজার, স্কুল, কলেজ,মাদরাসা, ব্যাংক, বীমা, উপজেলা ভূমি অফিস , ঝলম দক্ষিণ ইউনিয়ন সহ তিন জেলার সংযোগ সেতু  কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী। শিক্ষক,শিক্ষার্থী সহ মানুষের যাতায়াত ও কৃষি পণ্য আনা নেওয়ার ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের, সুবিধা বঞ্চিত উপজেলার  তিন লক্ষ মানুষ। মনোহরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভূঁইয়া ইলেকট্রনিক্স  হারুন ভূঁইয়া, মেসার্স গ্রীণ বাংলা ফার্নিচার প্রোপ্রাইটর জি,এম আহসান উল্যাহ,লৌহ বাণিজ্য টেডার্স  মো,সাবের হোসেন  চৌধুরী,মুদি ব্যবসায়ী জসিম উদ্দিন টিপু,মিজানুর রহমান, দুলাল ঠাকুর সহ ১০ জন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, সেতুর দুই পাড়ে দীর্ঘদিন থেকে সংযোগ সড়ক না থাকার কারনে দোকানের মালা মাল আনা নেওয়াতে দিগুন টাকা খরচ হয় আমাদের, সংযোগ সড়কের মাটির কাজ করার দাবি জানান। সংযোগ সড়ক করতে উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন । হাউরা এতিমখানা, মাদরাসা, মসজিদের  সভাপতি হাজী আব্দুল  জলিল বলেন, এতিমখানা, মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের মুসল্লী ও হাউরা, ডাবরিয়া,জলিপুর তিন গ্রামের  ১০ হাজার মানুষ পায়ে হেঁটে  ২০ বছর থেকে এ সেতুতে চলাচল করেন।সেতুর সংযোগ সড়ক না থাকায়  ১০ টাকার মিশুক ভাড়া ৬০ টাকা দিতেহয়। উপজেলা প্রকৌশলী মো,শাহআলম বলেন, আগের কন্টাকটার কাজ ফেলে চলে যায় এখন নতুন করে স্টেটমেন্ট পাঠাইবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)গাজালা পারভীন রুহী বলেন , আমি উপজেলা প্রকৌশলী সাথে কথা বলে সংযোগ সড়ক করার জন্য বরাদ্দ দিয়ে মাটির কাজ করা হবে । 

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান