পঞ্চগড়ে শিক্ষার্থীদের তোপের মুখে সভাপতির পদত্যাগ
শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরামুল হক প্রামাণিক। মঙ্গলবার (১৩ আগস্ট)সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,সোমবার বিভিন্ন কারনে স্কুলের সাড়ে ছয়শ ছাত্রছাত্রী সভাপতির পদত্যাগ দাবীতে আন্দোলন করে।পরে তিনি অসুস্থতা দেখিয়ে বিদ্যালয়ে পদত্যাগ পত্র জমা দেয়।যদিও সভাপতি বলেন,চাপের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছি।আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।
শিক্ষার্থীরা জানান,স্কুল পরিচালনা কমিটির সভাপতি দীর্ঘদিন ধরে জমি ও পুকুর ইজারা দিয়ে টাকা লুটপাট করছে।কোন শিক্ষক তার বিরুদ্ধে কথা বলতে গেলে ওই শিক্ষককে বিভিন্নভাবে হয়রানি হতে হয়।ওয়াশরুম,কমনরুম,বসার জায়গা, খাবার পানির সংকট স্কুলে। ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরন।এসব বিষয় নিয়ে আন্দোলন করা হয়েছে।পরে সভাপতি তার ভুল বুঝতে পারে পদত্যাগ করেছেন।এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকেরও বিচার দাবী জানান।
জানা যায়,একরামুল হক প্রামাণিক উপজেলা কৃষকলীগের সহসভাপতি হওয়ায় তিনবার এডহক কমিটির সভাপতি ছিলেন।পরে তিনিসহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে স্কুলের দাতা সদস্য বানিয়ে ৩ সেপ্টেম্বর ২০২৩ সালে সভাপতি পদ অর্জন করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ