ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে গুলিবিদ্ধ হয়ে নষ্ট হওয়া চোখ ফিরে পেতে চায় মেধাবী ছাত্র আমিনুল


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৪:৭

সিরাজগঞ্জের তাড়াশের সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আমিনুল ইসলাম টুটুল কে দেখতে যান তার কলেজের একজন শিক্ষক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সরকারী কলেজের পক্ষ থেকে কলেজটির প্রতিনিধি শিক্ষক মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে ওই কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র আমিনুল ইসলামের গ্রামের বাড়ি তাড়াশ উপজেলার কুসুম্বী গ্রামে যান একটি প্রতিনিধি দল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংসগ্রহন করে আন্দোলনে পুলিশের গুলিতে একটি একটি চোখ নষ্ট হওয়া সেই আমিনুরের সাথে দীর্ঘ সময় কথা বলে তার শারীরিক খোঁজ খবর নিয়ে সান্তনাদেন তারা। মেধাবী তরুন এই ছাত্র উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের দরিদ্র কৃষক মোঃ আলম হোসেন এর ছেলে । এ সময় উপস্থিত ছিলেন, বিষিষ্ট লেখক মোর্শার হোসেন মল্লিকি,তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ,সাংবাদিক সাইফুল্লাহ,বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র আরিফুল ইসলাম সহ অনেকে।

গুলিবিদ্ধ আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে ছাত্রদের আন্দোলনে  সর্বক্ষন মাঠে থেকেছি। সংঘর্ষ চলাকালে আমার বাম চোখে গুলিবিদ্ধ হয়। প্রাথর্মিক ভাবে বিভিন্ন হসপিতালে চিকিৎসা নিলেও এখন আমার চোখের বড় দু’তিনটি অপারেশন দরকার। কিন্ত আমার দরিদ্র কৃষক বাবা-মার পক্ষে সেটি করানো সম্ভব হচ্ছেনা। মেধাবী এই তরুন ছাত্র তার চোখের দৃষ্টি ফিরে পেতে সকলের সহযোগীতা কামনা করেন।  (মেধাবী গুলিবিদ্ধ ছাত্র আমিনুলের ফোন নম্বর-০১৮৬৮৮৯১৩৯২)

এ দিকে আমিনুল ইসলামের বাবা বলেন, আমার সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছি। আপনারা সকলে দোয়ার পাশা পাশি সহযোগীতা করবেন যেন আমার ছেলের গুলিবিদ্ধ চোখের অপারেশন করে ভাল করতে পারি। সে যেন আবার ভালভাবে লেখাপড়া করতে পারেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক