ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে আর্থিক সহযোগিতায় জামায়াত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর। গতকাল সোমবার (১২ আগস্ট) শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবু সফিয়ানকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এ সময় জামায়াত নেতারা আবু সফিয়ানের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেন এবং আগামী দিনে তার চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার করার ব্যাপারে আশ্বস্ত করেন। জামায়াতের সহকারী সেক্রেটারি হোসাইন হেলাল বলেন, তোমরা জাতীয় বীর তোমাদের এই বিশাল আত্মত্যাগের কারণে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। জাতির কাছে তোমাদের মর্যাদা চিরদিন সমুজ্জ্বল থাকবে। এ সময় আবু সুফিয়ানের সুস্থতার জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, নামে আবু সুফিয়ান দারুল উলুম ইসলামিয়া কারেমিয়া মাদ্রাসায় পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন এবং সেখানে বসে আন্দোলনের ভূমিকা রাখছিলেন। ৪ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকেন। বর্তমানে তিনি শেরে-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতোয়ালি দক্ষিণ থানা আমির তারিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সফিউল্লাহ্ তালুকদার, জামায়াত নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, মাওলানা আব্দুর রউফ এবং শামীম কবিরসহ স্থানীয় নেতারা।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত