পিরোজপুরে হিন্দুদের উপর উল্লেখযোগ্য আঘাত আসেনি জেলা আইনশৃঙ্খলা সভায় হিন্দু নেতৃবৃন্দ
পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য কোন আঘাত আসেনি। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মন্দির ও বাড়ীঘর পাহাড়া দিয়েছে।মঙ্গলবার পিারোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেছেন ৫ আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্ম বিরতি পালন করলেও রাজনৈতিক নেতা-কর্মী ও জনগন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সভায় উপস্থিত রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ সকলকে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে প্রশাসনকে সহায়তার অনুরোধ রাখেন। সভায় বক্তব্য দেন এনএসআই এর জয়েন্ট ডাইরেক্টর আব্দুল কাদের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা জামায়াতের সেক্রেটারী মো: জহিরুল হক পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি বাবুল হালদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক দোলা গুহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার