ছেলেদের টুপি পরা বাধ্যতামূলক করলো আইডিয়াল
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সব ছেলে শিক্ষার্থীর জন্য টুপি পরা আবার বাধ্যতামূলক করা হলো। এর আগেও ২০২০ সালে ড্রেস কোড পরিবর্তন করা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে। ওই সময় পরিবর্তিত মূল ড্রেস কোডে ছিল সালোয়ার, কামিজ, ক্রস বেল্ড ওড়না ও জুতা। ওই সময় মেয়েদের জন্য ফ্রকের পরিবর্তে কামিজ নির্ধারণ করা হয়েছিল।
দেশের প্রচলিত ড্রেস কোডের বাইরে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত ছিল—ছেলেদের জন্য টুপি, মেয়েদের জন্য স্কার্ফ ও অতিরিক্ত হিসেবে বড় ওড়না। ওই সময় পরিবর্তিত ড্রেস কোড অনুযায়ী এগুলোকে ঐচ্ছিক করা হয়েছিল মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের জন্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অমুসলিম শিক্ষার্থী থাকায় টুপি পরার বিষয়টি নিয়ে ২০২০ সালে বিতর্ক ওঠে। আর সে কারণে প্রতিষ্ঠানটিতে টুপি ব্যবহার ঐচ্ছিক করা হয়েছিল। অর্থাৎ যার ইচ্ছে সে ব্যবহার করবে, যার ইচ্ছে হবে না সে পরবে না।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনার দাবি ওঠে। একপর্যায়ে গত ১২ আগস্ট ড্রেস কোড পরিবর্তন করে প্রতিষ্ঠানটি। নতুন ডেস কোডে মাধ্যমিকে ছেলেদের ড্রেস কোড অনুযায়ী এবার টুপি পরা ঐচ্ছিক তুলে দিয়ে বাধ্যতামূলক করা হয়েছে।
ড্রেস কোড পরিবর্তন বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, ২০১৪ সাল পর্যন্ত যে ড্রেস কোড ছিল তা ফেরত আনা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
ড্রেস কোড পরিবর্তনের বিষয়ে একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাচ্চারা টুপি পরতে চাইতো না, তাই টুপি পরা ঐচ্ছিক করা হয়েছিল। এবার ড্রেস কোড পরিবর্তনের বিজ্ঞপ্তিতে ঐচ্ছিক শব্দটি নেই। তাই মাধ্যমিকে সব ধর্মের ছেলেদেরই টুপি করা বাধ্যতামূলক হয়ে গেলো।
নতুন ড্রেস কোড
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনাম হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রেস কোড পরিবর্তন করা হয় গত ১২ আগস্ট। নতুন নিয়ম অনুযায়ী–
মেয়েদের ইউনিফর্ম: সাদা রঙের সালোয়ার, সাদা রঙের কলার ও সাদা বেল্টসহ নীল রঙের ফ্রক (হাতা লম্বা হবে), মাথায় সাদা রঙের স্কার্ফ (প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত), গায়ে সাদা রঙের ক্রস ওড়না (চতুর্থ থেকে দশম শ্রেণি), সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা।
মেয়েদের শীতকালীন ইউনিফর্ম: নেভি ব্লু রঙের কার্ডিগান কলারসহ (সামনে বোতাম)।
ছেলেদের স্কুল ইউনিফর্ম: নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, সাদা রঙের জুতা ও সাদা রঙের ফুল শার্ট/হাফ শার্ট, সাদা রঙের নেটের গোল টুপি, সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা।
শীতকালীন ইউনিফর্ম: নেভি ব্লু রঙের হাফ হাহা/ফুল হাতা সোয়েটার (প্রভাতী শাখার ছাত্রদের ফুল হাতা)।
এমএসএম / এমএসএম
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি