ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সেনাবাহিনীর মাধ্যমে শ্রীমঙ্গল থানা পুলিশের নিকট অস্ত্র হস্তান্তর


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৩-৮-২০২৪ রাত ১০:৭

৫ ই আগষ্ট সরকার পতনের পর শ্রীমঙ্গল থানায় হামলা হয়। এসময় থানায় থাকা অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনীর ক্যাম্পে রাখা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার(১৩ আগষ্ট) বিকেলে থানা কম্পাউন্ড প্রাঙ্গণে পুলিশের সকল অস্ত্র,গোলাবারুদ,বিভিন্ন সরঞ্জাম,ইলেকট্রনিকস ডিভাইসও গুরুত্বপূর্ণ দলিল  হস্তান্তর করা হয়।

সকল প্রকার অস্ত্র,গুলাবারুদ ও বিভিন্ন ধরনের  মালামাল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মেজর ইমরান,সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) 
আনিসুর রহমান ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়। 
এসময় মেজর মেজবা বলেন,গত ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমনের শিকার হয়। এসময় বিক্ষুব্ধ জনগণ থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সকল অস্ত্র,গোলাবারুদ,ইলেকট্রনিক্স ডিভাইসও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে ক্যাম্পে নিয়ে রাখা হয়েছিল। সেনাবাহিনীর সহায়তায় পুলিশকে সচল করা হলে পুলিশের সকল অস্ত্র হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।আগামীকাল থেকে পুলিশি টহল সহ ট্রাফিক কার্যক্রম সচল হবে,আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগনের জানমাল  নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাবে।

এমএসএম / এমএসএম

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত