রাজনৈতিক দলগুলো এক সাথে কাজ করলেই কেবল, গণতান্ত্রিক কাঠামো পুনঃস্থাপনে সফল হওয়া যাবেঃ ববি হাজ্জাজ
মঙ্গলবার (১৩ আগস্ট) একদফা আন্দোলনের অন্যতম দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে দেশের বিরাজমান পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সবাই জোর দেন। দেশের কোথাও কোনো দুষ্কৃতকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় বলা হয়, সবকিছুর ওপর সবাইকে দেশকে অগ্রাধিকার দিতে হবে। কারও দলীয় স্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিরাজমান পরিস্থিতিতে সব দল ও শ্রেণিপেশার নেতাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ছাত্র-জনতার ঐক্যকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনায় ববি হাজ্জাজ বলেন, “আমাদের লক্ষ্য একটাই, একটি গণতান্ত্রিক, স্বাধীন, এবং স্বচ্ছ বাংলাদেশ গড়ে তোলা। আমরা সবাই একসঙ্গে কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিশ্চিত করে, দেশের গণতান্ত্রিক কাঠামো পুনঃস্থাপনে সফল হবো। আমাদের একত্রিত প্রয়াসেই দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করে একটি স্থিতিশীল এবং সুশাসিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমরা আশাবাদী যে, এই সহযোগিতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান এবং আনসার আলী দুলাল।
এনডিএম এর পক্ষে দলের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি অংশ নেন।
এমএসএম / এমএসএম
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
Link Copied