কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ শাহ আলমের মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত পোশাক শ্রমিক শাহ আলম (৪০) মারা গেছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৮ জুলাই কারখানা থেকে ফেরার পথে বাড্ডায় গুলিবিদ্ধ হন শাহ আলম। শাহ আলমের ভাই আবু তাহের বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। বাবার নাম রেনু মিয়া। রামপুরা ওয়াপদা রোডে স্ত্রী শিল্পি আক্তার ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতো শাহ আলম।
আবু তাহের বলেন, ১৮ জুলাই দুপুরে উত্তর বাড্ডায় পোশাক কারখানা থেকে ফেরার সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে যায় শাহ আলম। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলি লাগে তার বুকে। ফুসফুস ফুটো হয়ে যায়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মারা গেল শাহ আলম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা