ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ হল 


আফিয়া আফরোজা  photo আফিয়া আফরোজা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ রাত ১০:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি মৌখিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এ ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ১৩ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ৫টি দাবি বাস্তবায়নে আগামীকাল বিকাল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এই ৫ দাবির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিলে ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। এতে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সকল অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টাবৃন্দ।

এছাড়া ২০ সেপ্টেম্বরের মধ্যে জকসু (ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে বলে জানান কোষাধ্যক্ষ। একইসঙ্গে আগামী ১৮ আগস্টের মধ্যে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়। বাকি ৪টি দাবি শিক্ষার্থীদের দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি (শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী) আজ থেকে বাতিল ঘোষণা করেছেন। রাজনীতি করার অধিকার সকলের আছে, তবে ক্যাম্পাসের গেট থেকে প্রবেশ করা মাত্র তাকে শুধুমাত্র একজন শিক্ষক, কর্মকর্তা ও একজন ছাত্র হিসেবেই প্রবেশ করতে হবে।

আমাদের ১৩টি দাবির সবগুলোই মেনে নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন বৈঠকে থাকা কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টারা। এ সময় জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়কসহ আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জামিল আহমেদ / জামিল আহমেদ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার