ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ১:১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সাঈদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন বিড়ি শ্রমিকরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত লাভলুসহ বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা