ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৩:৭

শরীয়তপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের জোট যৌক্তিক আহ্বান, শরীয়তপুর যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ এই স্লোগানকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সচেতনতা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ই আগস্ট) সকাল ১০ঘটিকায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ ও সচেতনতা র‍্যালী অনুষ্ঠিত হয়৷

শরীয়তপুরের ৪০টিরও বেশি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন এর সম্মিলিত জোট মিলে যৌক্তিক আহবান, শরীয়তপুর নামে জেলার সকল ধরনের অন্যায় কাজকে রুখে দেওয়ার জন্য একত্র হয়েছে।
যৌক্তিক আহবান,শরীয়তপুরের সদস্যরা জানান,  শরীয়তপুরের অনেক ধরনের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন রয়েছে। তাদের সবাইকে একসাথে নিয়ে আমরা সম্মিলিত ভাবে কাজ করবো। যেখানে অন্যায় কাজ দেখবো সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলবো৷

প্রতিবাদ ও সচেতনতা র‍্যালী জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয়। প্রতিবাদ ও সচেতনতা র‍্যালীতে উপস্থিত সবাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ বাক্য পাঠ করেন৷ 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক