ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে দায়িত্বে ফিরলো ট্রাফিক পুলিশ: শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৩:৫৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা৷ বুধবার (১৪ আগস্ট) সকালে তারা শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন৷
পরিবর্তিত পরিস্থিতিতে ৫ আগস্ট থেকে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে তারা কর্মবিরতির ঘোষণাও দেন। এই সময়ে দায়িত্ব সামাল দিয়েছেন শিক্ষার্থী,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। 
স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের করে বুধবার (১৪আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও সড়কে নেমেছে ট্রাফিক পুলিশ।এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সারা শহরে মহড়া করে।

শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে শিক্ষার্থীরা ফুল দিয়ে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানায় এবং বিভিন্ন সংগঠনের লোকজন ফুল দিয়ে পুলিশের বিভিন্ন দপ্তরের  সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়৷
শহরে  ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে এক সঙ্গে কাজ করছেন।

 ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)অমিতাভ শেখর বলেন, আজ থেকে আমরা দায়িত্ব পালন শুরু করেছি। এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক করার জন্য আমরা ট্রাফিক বিভাগ আজ থেকে কাজ করে যাচ্ছি।
এদিকে, সড়কে ট্রাফিক পুলিশ দেখে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। মোজাম্মেল হোসেন চৌধুরী নামের একজন পথচারী জানান, সড়কে ট্রাফিক পুলিশ দেখে ভালো লাগছে। আশা করি, সড়কে শৃঙ্খলা ফিরবে, পরিস্থিতিও স্বাভাবিক হবে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়  জানান,ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তাকে কর্মস্থলে যোগদানে করেছে। সংকটময় মুহূর্তে ট্রাফিক পুলিশ শূন্য নগরীতে ছাত্র প্রতিনিধি, সমন্বয়ক, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, বিএনসিসিসহ ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করায় সব পর্যায়ের প্রতিনিধিদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আজ থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের সকল কার্যক্রম পুরোদমে চালু থাকবে।
পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত