অভয়নগরে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন কর্মসূচি পালন
যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল খেকে দুপুরে পর্যন্ত উপজেলার নওয়াপাড়া বাজারের ভৈরব নদীর পাড়ে ওয়াকওয়ে সড়কের দুপাশের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করা হয়। অভয়নগর ছাত্র সমাজের উদ্যোগে দুই কিলোমিটার ওয়াকওয়ে সড়ক পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে সকল প্রকার ময়লা আবর্জনা পরিস্কার করে পৌরসভার ভ্যানগাড়ী ও ডাস্টবিনে ফেলা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, এমন উদ্যোগ সত্যিই আমাদেরকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। সমাজে শিক্ষার্থীরা হলো আয়নার মতো, পরিবেশ দূষণ রক্ষার্থে তাদের উদ্যোগকে সাদুবাদ জানাই। এমন কাজে সকলে এগিয়ে আসবে এমনটাই আমি মনে করি।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, শিক্ষার্থীদোর টিম লিডার জিলানী হোসেন, ইমাম হোসেন, আফিয়া অর্পা, আবির হোসেন সহ আরো শতাধিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ভালো কাজে আমরা ঝাপিয়ে পড়বো এটাই স্বাভাবিক। তবে সকলে মিলে কাজগুলো করতে পারলে সব কাজই সহজ হবে বলে আমরা মনে করি।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার