বাউফলে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা
সরকার পরিবর্তনের পর সার্বিক বিষয় নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা। মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, বাউফল প্রেসসক্লাবের সাবেক সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মুনতাসির তাসরিফ ও সামিয়া আক্তার।
মতবিনিময়ে জিওসি পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ু মোল্লা বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ায় দেশের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশ বিভাগের কর্মবিরতীর কারণে তারাও মাঠে থাকতে পারেননি। এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-ঘাট দখল করলে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। জন্মাষ্টমী ও দুর্গা পূজায় সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সেবা দিয়ে দেশ গঠনে সহায়তা করুন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু
নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর
হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ
কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা
নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান
কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা