দর্শনা থানা যুবদলের নির্বাচনী কর্মশালা
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মিরা ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সাথে প্রচারনায় মাঠে রয়েছেন। বাবু খানকে বিজয়ী করতে দর্শনা থানা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী কর্মশালার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে, জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপির অন্যতম একটি শক্তির নাম যুবদল। যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে গড়ে ওঠা। এবারের নির্বাচনে যুবদলকে আরো ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রভাগের সৈনিক। দর্শনা থানার সবকটি প্রতিটি গ্রামে সুষ্টু, শান্তি ও শৃংখলাবদ্ধভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারনা করতে হবে। প্রতিটি বাড়িতে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ধানের শীষের বার্তা পৌছাতে হবে সকলের কাছে। কঠিন সময়ে দেশে গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় অগ্রনী ভূমিকা রাখতে হবে। দেশের সংকটময় সময়ে যুবদলের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদেরকে দেশের প্রতিটি তরুণকে সত্য ও ন্যায়ের পথে একতাবদ্ধ করতে হবে, সকল ধরনের অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলে বিএনপি সরকার গঠনে সহায়ক ভূমিকা রাখতে হবে। কল তরুণ ও যুব সমাজকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামনের কাতারে দাঁড়াই। শহীদ জিয়ার আদর্শ, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোটের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারে সামিল হই। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলী। দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। থানা যুবদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মিলনের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা যুবদলের যুগ্নআহ্বায়ক টুটুল শাহ, আব্দুল্লাহ আল মামুন রিংকু, সজিব আহমেদ, সরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোর্শেদুর রহমান লিংকন, আসান উল্লাহ, রিপন হোসেন, শরীফুজ্জামান শামীম, মোঃ মনি, মোঃ সিদ্দিক, রেজা, হামিদুল ইসলাম, সদস্য হুমায়ন কবীর সিজার, সজিব, হাসনাত আলী, কামাল হোসেন, সোহাগ পারভেজ, মোজাম্মেল হক, সাত্তার হোসেন, আব্বাস আলী, জহুরুল আলম আকাশ, বাবুর রহমত, আকাশ খান, শাহীন আলম, সুলতান হোসেন, রানা, হাকিম, নজরুল মাস্টার, আব্দুল্লাহ, উজ্জল, আলতাফ হোসেন, ইদ্রিস আলী, আরিফ, মোহাম্মদ আলী প্রমুখ।
Aminur / Aminur
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি