ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২২-১২-২০২৫ রাত ৮:২১

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মধুখালী উপজেলায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় মধুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপজেলার মোট ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। প্রতিটি বকনা বাছুরের ওজন সর্বনিম্ন ৬৫ কেজি এবং বয়স সর্বনিম্ন আট মাস নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বলেন, “আজ যাদের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে, তারা যেন এগুলো সঠিকভাবে লালন-পালন করে বড় করেন। এর মাধ্যমে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের বিকল্প আয়ের টেকসই পথ তৈরি করবে।

Aminur / Aminur

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত