রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. শরীফ উদ্দিন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। তাঁর সঙ্গে ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন এবং কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মনোনয়ন ফরম প্রদান করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামসুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ মোশাররফ। মনোনয়ন ফরম উত্তোলন শেষে মো. শরীফ উদ্দিন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি প্রয়াত এই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। স্থানীয় বিএনপি নেতারা বলেন, রাজশাহী-১ আসন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী রয়েছে এবং নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, রাজশাহী-১ আসনটি গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।
Aminur / Aminur
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন