তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের স্কিমভুক্ত তিন ফসলি কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে হিমাগার নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতার মালিকানাধীন রহমান গ্রুপ এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয়তা থাকলেও উর্বর কৃষিজমি নষ্ট করে তা গড়ে তোলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর-চৌবাড়িয়া সড়কের লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও তিন ফসলি কৃষিজমি ভরাট করে রহমান হিমাগার নির্মাণের কাজ শুরু করা হয়। জমি ভরাটের জন্য পঁচা ও দুর্গন্ধযুক্ত আলু রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, এতে পথচারী ও আশপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।অভিযোগ রয়েছে, হিমাগার নির্মাণের জন্য বিএমডিএর গভীর নলকূপের কমান্ড এরিয়াভুক্ত প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি কেনা হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁ ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরে করে এনে জমি ভরাটের কাজ শুরু হয়। এ সময় রাস্তার ধারে বিএমডিএর রোপিত ছোট তালগাছ নষ্ট করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়ায় একটি স্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ভেকু মেশিনের দালাল ও চালক পালিয়ে যান।ভেকু মেশিনের ঠিকাদার দাবি করেন, মাটি ভরাটের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি, এ কারণেই ব্যাটারি জব্দ করা হয়েছে। তবে কাজ বন্ধ হবে না বলে তিনি মন্তব্য করেন এবং আগামী সপ্তাহ থেকে পুনরায় কাজ শুরু হবে বলেও জানান। তার দাবি, তানোরে তাদের আগে থেকেই একাধিক হিমাগার রয়েছে এবং সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষিজমি ভরাটের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় স্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। রাস্তার ধারের তালগাছ নষ্টের বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, তিন ফসলি উর্বর জমি ও সরকারি নয়নজুলি রক্ষা করে পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্পকারখানা স্থাপন করা হোক। তারা কৃষিজমি ধ্বংস করে হিমাগার নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Aminur / Aminur
ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা সভা ,তদন্ত কমিটি গঠন
গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা
সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত
বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত
মনপুরায় মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন