নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি রোধে খেলাধুলাকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কবিরহাট উপজেলার মধ্যম রামেশ্বরপুরের যুব সমাজ। ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট তারই বাস্তব উদাহরণ।
রোববার সন্ধ্যায় উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মধ্যম রামেশ্বরপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মুছাপুর কাবাব হাউস বনাম চৌধুরী বাজার আবাহনী ক্রীড়া চক্র।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল। এসময় খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী মো. জোবায়ের ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম মোমিত ফয়সাল বলেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানমূখী, খেলামূখী ও শরীরচর্চা মূখী করতে চাই। তাই ইকোভিশন ও মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আনোয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ হেলাল উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহিদুল হক জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পারভেজ, সদস্য সচিব আবু জাহের রাসেল, মাইমুনা মার্বেল এন্ড গ্রানাইটের ডিরেক্টর হোসাইন মো. আশিক, জামায়াত নেতা আবু ছায়েদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার এবং রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার।
আয়োজকরা জানান, এই টুর্ণামেন্ট শুধু খেলাধুলার আয়োজন নয় বরং যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও অপরাধমুক্ত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার একটি সামাজিক আন্দোলন।
Aminur / Aminur
বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন
চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ