সিলেট কোতোয়ালি থানার লুট হওয়া মালামাল উদ্ধার
শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) মহানগরীর কুয়ারপাড়বাসীর উদ্যোগে কোতোয়ালি থানার লুট হওয়া অনেক মালামাল উদ্ধার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়ার কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩টি মোটরসাইকেল, কারতুজ ১টি, ল্যাপটপ ১টি, জেনারেটর ১টি, মোবাইল ফোন ৪টি, প্লাস্টিকের লাটি ২টি, পুলিশের জুতা ২ জোড়া ইত্যাদি।এর আগে মঙ্গলবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার (১২) পর্যন্ত লুট হওয়া ৭৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান। এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের