ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারসহ নানা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় গাইবান্ধা জেলা কার্যালয় চত্তরে স্থাপিত মঞ্চে এ কর্মসূচি শুরু হয়, চলে দুপুর আড়াইটা পর্যন্ত। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয়ের চত্তরে এসে আগামীকাল ১৫ আগস্ট ছাত্র-জনতার সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রাজপথে থাকবে ঘোষনা দিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করা হয়।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী দল বিএনপি‘র জেলা সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর ও শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখুসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, গত প্রায় ১৬ বছর ধরে নিপীড়ন, নির্যাতন, গুম, খুনসহ আওয়ামীলীগ দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে। সরকারের প্রত্যক্ষ মদদে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা, হেফাজতের আলেমদের হত্যা, সাংবাদিক সাগর-রুনি দম্পতি খুনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার কর্মীর নামে গায়েবী মামলা দিয়ে জেলখানায় পাঠানো হয়। বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। স্বৈরাচারের দোসররা সেই আন্দোলনের সুফলকে নতসাত করার চেষ্টা করছে। যেকোনো মুল্যে জনগণকে সাথে নিয়ে তাদের বিষ দাত ভেঙ্গে দেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত