ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোহরাওয়ার্দী কলেজের দেওয়ালে দেওয়ালে শিক্ষার্থীদের স্বাধীনতা ২.০ গ্রাফিতি


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৫:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় নানা গ্রাফিতিতে ভরে উঠেছে শহরের অলিগলিসহ প্রধান সড়কের পাশের দেয়ালগুলোতে। এসব গ্রাফিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের তুলে ধরা তাৎপর্যপূর্ণ নানা স্লোগানে দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটে উঠেছে। পাশাপাশি সুন্দর আগামীর প্রত্যাশায় গ্রাফিতিগুলো পথ চলতি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে তুলছে।

সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত অন্তত ৩০ জন শিক্ষার্থী নিজস্ব অর্থায়নে রঙতুলি নিয়ে গত দুই দিন ধরে কলেজের বিভিন্ন দেওয়ালে এসব গ্রাফিতি ফুটিয়ে তুলছে।

গ্রাফিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের ছবি স্থান পেয়েছে। গত ১৮ জুলাই ঢাকা আন্দোলনের মানুষের পানি খাওয়াতে গিয়ে নিহত মীর মুগ্ধ ছবি ও তার শেষ কথা পানি লাগবে ভাই পানি এই লেখা প্রকাশ পায়।

জুলাইতে শুরু হওয়া রক্ত আরও প্রলম্বিত হলে পরবর্তী মাসের ৫ তারিখে আন্দোলনত শিক্ষার্থীদের বিজয় অর্জিত হয়; যার পরিপ্রেক্ষিতে গ্রাফিতিতে ‘৩৬ জুলাই’ অঙ্কিত হয়েছে। পাশাপাশি ‘, আমাদের নতুন বাংলাদেশ, মারলু ক্যানে?’,রক্তাক্ত জুলাই, 'THIS IS NEW BANGLADESH, 'বাংলা ব্লকেড,'লং মার্চ টু ঢাকা,'স্বাধীনতা এনেছি সংস্কারও আনব,‘গাহি সাম্যের গান’, ‘স্বাধীন বাংলা ২.০’, ইত্যাদি স্লোগান শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে স্থান করে নিয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?