শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যগে সৈরাচার খুনী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট বুধবার বিকালে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে সমবেত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান কামরুল, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন জুয়েল, নারুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সৈয়দ আলী মাস্টার, সদস্য সচিব অহিদুজ্জামান মোঃ রিপন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম শেখ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মিল্টন, জামালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মুস্তাফিজুর রহমান ইতু । এসময় উপজেলা যুবদল ও ৭ টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন সৈরাচার শেখ হাসিনা অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী মতকে দমনের জন্য গুম, খুনসহ সকল প্রকার নির্যাতন চালিয়েও শেষ রক্ষা পাননি। তাই অতি দ্রুত সৈরাচার হাসিনা কতৃক সকল প্রকার গুম, খুনের বিচার দাবি করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার