শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে শামীম ওসমানের থাকার গুঞ্জন:সেনাবাহিনীও পুলিশের তল্লাশি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের থাকার গুঞ্জন উঠেছে। এমন খবরে বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই সেখানে ভিড় করে উৎসুক জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী রিসোর্টে তল্লাশি চালিয়ে জানতে পারে বিষয়টি গুজব।
শামীম ওসমান গ্র্যান্ড সুলতান রিসোর্টে আছেন—এমন গুঞ্জন শোনার পর থেকে আশপাশের উৎসুক লোকজন রিসোর্টের আশপাশে ভিড় করেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে রিসোর্টের প্রবেশদ্বারসহ আশপাশ ঘিরে রাখেন। পরে পুলিশের সঙ্গে সেনাসদস্যরা হোটেলে তল্লাশি চালানো হয়। কিন্তু শামীম ওসমানকে সেখানে পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত (ওসি)কর্মকর্তা বিনয় ভূষণ রায় সকালের সময়কে বলেন, ‘আমরা পুলিশ ও সেনাবাহিনী গ্র্যান্ড সুলতান রিসোর্টে গিয়ে তল্লাশি করেছি। এখানে শামীম ওসমান থাকা নিয়ে যে গুঞ্জন উঠেছিলে, তা সম্পূর্ণ গুজব। কিছু মানুষ গ্র্যান্ড সুলতানের আশপাশে জড়ো হয়েছিল। আমরা তাঁদের সরিয়ে দিয়েছি। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
শামীম ওসমানের থাকার গুজবে সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকলে ঘটনাস্থলে যান শ্রীমঙ্গল পৌরসভা মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। তিনি গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উৎসুক জনতার উদ্দেশে বলেন, ‘এখানে কেউ নেই। এসব গুজব। আপনারা চলে যান। অযথা ভিড় করবেন না।’ পরে সবাই চলে যায়।
গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের ব্যবস্থাপক আরমান খান সকালের সময়কে বলেন, শামীম ওসমানের থাকার বিষয়টি গুজব। তাঁদের রিসোর্টটি অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন একটি পাঁচ তারকা রিসোর্ট। সুনামের সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তিকে ও পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করেছে। দেশবাসী সেটা জানেন। দেশের ক্রান্তিলগ্নে কিছু মহল বিচার-বিবেচনা না করেই উসকানিমূলক কিছু পোস্ট ছড়িয়ে দিয়েছে, যা পর্যটন খাত তথা গ্র্যান্ড সুলতানের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য যথেষ্ট। কোনো কিছু না জেনে-বুঝে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি
সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট
নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত