ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ডেমরায় পুলিশের এডিসির বাড়ি দখল


বিল্লাল হোসেন photo বিল্লাল হোসেন
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১:২

আওয়ামী লীগ সরকার পতনের পরপরই সুবিধাবাদী দখলবাজ অসাধুচক্র জেগে ওঠে, এরা সকল সরকারের আমলে সুবিধা নিয়ে চলে। তেমনি এক দখলবাজ মিজানুর রহমান তোতা, পুলিশের উপরে আক্রশের কারণে তিনি দখল করে নিয়েছেন এডিসি দিদারুল আলমের ডেমরার বাড়ি। শেখ হাসিনার পতত্যাগের পর একটি অসাধু চক্র লুটপাট ভাঙচুর জায়গা দখলে মশগুল হয়ে পড়েন। তারা আসলেই কোন দলের নয় যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলেরই কাজ করে রাতারাতি হয়ে যা বাড়ি গাড়ির মালিক বনে যান। 

দৈনিক সকালের সময় অনুসন্ধানে ওঠে এসেছে ঢাকা ডেমরায় ডগায় পশ্চিমপাড়া ইসলামবাগ দিদারুল আলম নামে এক পুলিশ কর্মকর্তার বাড়ি দখল করে নিয়েছেন দখলবাজ মিজানুর রহমান তোতা নামে এক ব্যক্তি। এই পুলিশ অফিসার নিজে থাকার জন্য দীর্ঘদিন যাবত এই বাড়িটির নির্মাণ করেন, চার দিকে ওয়াল উপরে টিন সেট দিয়ে নির্মিত এই বাড়িটি দখলবাজ মিজানুর রহমান তোতা, সালাম, জুয়েলসহ ৫০ ৬০ জন লোক নিয়ে এডিসি দিদারুল আলমের এই বাড়িতে দখল করে নিয়েছে।

ইসলামবাগ ৬৬ নাম্বার জন প্রতিনিধি জানান এই বাড়িটির মূল মালিক পুলিশ কর্মকর্তা দিদারুল আলম উনি দীর্ঘদিন যাবত এখানে বাড়ি বসবাস করে আসছিলেন হঠাৎ করে ৮ আগস্ট মিজানুর রহমান তোতা ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই পুলিশ কর্মকর্তার বাড়িটি দখল করে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা দিদারুল আলম ডেমরা থানায় পুলিশ না থাকায় তিনি কোর্টে একটি মামলা দায়ের করেন।

ইসলামবাগ সাধারণ জনগণের কাছ থেকে জানা গেছে এই দিদারুল আলম একজন সৎ পুলিশ অফিসার তার বিরুদ্ধে মিজানুর রহমান তোতা ও তার অনুসারীরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন দখল করার চেষ্টা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বাড়িতে দখল করতে না পারায় ৫ই আগস্ট সরকার পতনের পরেই ৮ আগস্ট এই পুলিশ অফিসারের বাড়িতে দখল করে নিয়ে যান।

জানা গেছে এই পুলিশ কর্মকর্তা দিদারুল আলম মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরের এডিসি হিসাবে কর্মরত আছেন। আওয়ামী লীগ সরকার আমলে অনেক পুলিশ কর্মকর্তা বিভিন্ন সম্পত্তির মালিক হয়েছেন করেছেন ডুপ্লেক্স বাড়ি, সেই হিসেবে এই দিদারুল আলম একজন এসপির দায়িত্ব পালন করেও তার কোন সম্পত্তি নেই। তাই সে নিজের ফ্যামিলি নিয়ে ঢাকায় এসে থাকার জন্য এই ডেমরা নিচু এলাকায় খুব অল্প দামে টিন সেট একটি সাধারণ বাড়ি করেন।  

জামিল আহমেদ / জামিল আহমেদ

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের