ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে রাজনৈতিক ছত্রছায়া ব্যতিত হল এ আসন পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ২:১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের একমাত্র আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এত দিন যাবত ছিলো ক্ষমতাশীন-দলের ছাত্র সংগঠনের আয়ত্তে। ছাত্রলীগ  ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে এত দিন যাবত   অবৈধ  ভাবে দখল করে রেখেছিলো  হলের প্রায় ৮০ শতাংশ আসন।

গত ৫ই আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার এর পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবৈধ আসন গুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ শুরু করে এবং অবৈধ আসনে শিক্ষার্থীদের হলের সিট গুলো ১৪ই আগস্ট এর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেয়। সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের হলে সিটের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করার জন্য নোটিশ দেওয়া হয়। 

গতকাল আবেদন ফর্ম বিক্রির সময় শেষ হয়েছে, সর্বমোট ৮১২টি ( হল অফিস তথ্য মতে) ফর্ম সাধারণ শিক্ষার্থীরা সংগ্রহ করেছে৷ আগামী ১৭ই আগস্ট আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ সময়। এরপরে সাক্ষাৎকার এর মাধ্যমে হলের সিট বণ্টন করা হবে। দরিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীরা জন্য আবাসিক হলের আসন বরাদ্দে বেশি প্রধান্য দেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক সংগঠন এর ছত্রছায়া ব্যাতিত সাধারণ শিক্ষার্থীরা হলের আসন পাবেন।

উল্লেখ্য,  গত ১৩ই আগস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, আমরা দেখেছি আবাসিক হল গুলোর মধ্যে দেশীয় অস্ত্রের ঝনঝনানি ছিল, নেশা আর জুয়ার আসর ছিল, টর্চার সেল ছিল এক রুমে ৪ টা সিট থাকলেও পুরো দখল করেছিল একজনে।

যদি রাজনৈতিক ছত্রছায়া বাদে আবাসিক হলের আসন পাই তবে প্রকৃত মেধাবীদের পদচারণা হবে, মাদকমুক্ত পরিবেশ হবে, সাম্যতার চাদরে আবৃত হবে হল প্রাঙ্গন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু