ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৩:৫০

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার গ্রেফতার ও বিচারের করার দাবিতে যশোরের অভয়নগরে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল করেছে বিএনপি। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অভয়নগর থানা বিএনপি, নওয়াপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
একই মাঠে নির্ধরিত সময়ের আগে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। দলের নেতা-কর্মীরা সেখানে দুই ঘণ্টা ব্যাপি আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে যশোর-খুলনা মহাসড়কে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নওয়াপাড়া স্টেশন রাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি,থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান মোল্যা,নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইম উদ্দিন বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান ইমন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরশাদুল ইসলাম।
আলোচনা সভা সঞ্চালনা করেন, থানা বিএনপির সদস্য শেখ আসাদুল্লাহ্ আাসাদ ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন খান।

T.A.S / T.A.S

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ