পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা সহ ২ সন্তান নিহত, আটক ১ : জেলা পুলিশের প্রেস ব্রিফিং
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা সহ দুই সন্তান নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনাটি ঘটে৷ জানা গেছে নিহতরা হলেন, ওই এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২) ও তাঁর বড় ছেলে সৈকত শেখ (১৪), ছোট ছেলে সায়হাব শেখ (০৮)।
সাদ সেলিম শেখ জানান, বোদা বাজারে আমি কাপড়ের ব্যাবসা করি। প্রতিদিনের মতোই আমি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় আসি। বাসায় এসে মেইন গেইট খোলা দেখে দৌড়ে ঘরে গিয়ে দেখি ঘরের মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ পরে আছে। আমি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।
আটোয়ারী থানার ওসি মুসা মিয়া জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ছুরিকাঘাতে মৃত একজন মহিলা ও তার দুই সন্তানের লাশ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিন এর প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এঙ্গেলে তদন্ত চালানো হবে। লাশগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা পিপিএম প্রেস ব্রিফিং এ বলেন, জেলার আটোয়ারী উপজেলার ট্রিপল মার্ডার সংঘটনের ১২ ঘন্টার মধ্যে আটোয়ারী থানা পুলিশ কতৃক হত্যা কান্ডের রহস্য উদঘাটন ও হত্যা কান্ডে জড়িত মূল আসামী আটোয়ারীর সাতখামার গ্রামের ফজলুর রহমান এর ছেলে নবীন ইসলাম জাহিদকে (২২) গ্রেফতার করেছেন এবং হত্যাকান্ডের কাজে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, নবীন ইসলাম জাহিদকে জিজ্ঞাসাবাদ করলে সকলের সামনে সে তার সহযোগী পলাতক আসামী মোসলেমপুর গ্রামের শফিউর রহমান এর ছেলে সাজ্জাদুর রহমান বাঁধন (২৭), নগরকুৃারী গ্রামের নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম (৩০) ও কলেজ পাড়ার সেলিম উদ্দিননের ছেলে রিফাত (৩২) এর নাম শিকার করেন। পলাতক আসামীদের গ্রেফতার অফিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ