ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে মোনাজাতের মাধ্যমে আল্লামা সাঈদীর ১ম শাহাদাত বার্ষিকী পালন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৫-৮-২০২৪ রাত ৮:২

রাজধানীর যাত্রাবাড়ী আদর্শবাগ এলাকায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ১ম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর (র.)। এ উপলক্ষে। গত বুধবার রাতে আদর্শবাগ তিন রাস্তা মোড় স্থানে ঢাকাস্থ জিয়ানগর বার্ষিক ও আদর্শবাগ যুব সমাজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কামিল(হাদীস ও তফসীর) বিএসএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফেজ মাওলানা মুহা.মুজাহিদুল ইসলাম, মাহফিলে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র.) এর শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

আল্লামা সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ^ব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। তিনি সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে টানা ৩৩ বছর কুরআনের তাফসির করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে প্রথমে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়।

শেষ পর্যন্ত কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। আল্লামা সাঈদীকে সীমাহীন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাঁর মৃত্যুর এক বছরের মাথায় জালিম সরকারের শুধু পতন হয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্চনা বঞ্চনা রয়েছে। স্বৈরাচারী ইসলামবিদ্বেষী পলাতক সরকার এর উজ্জল দৃষ্টান্ত।

আল্লামা সাঈদীর রেখে যাওয়া দ্বীনি খেদমতকে আঞ্জাম দিতে হবে। ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আখতারুজ্জামান খান (রুবেল) এতে উপস্থিত ছিলেন-এক্সিলেন্স ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিসিই আর মডেল কলেজের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামসহ বিএনপির নেতা শফিউল্লাহ রাজু, প্রমূখ।

জামিল আহমেদ / জামিল আহমেদ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার