ইইডি প্রধান প্রকৌশলীর দেলোয়ার হোসেন এর পদত্যাগ
আওয়ামীলীগ সরকারের মদদপুষ্ট চুয়েট ছাত্রলীগের নেতা শিক্ষা প্রকৌশলি অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করছেন। গত মঙ্গলবার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশল সমিতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারি কর্মচারী সমিতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারি গাড়ী চালক কল্যাণ সমিতির ব্যানারে আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন রকমের দুর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগ রয়েছে। চলমান বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে তিনি বিভিন্ন রকমের কর্মকান্ড করছেন বলে অভিযোগ রয়েছে । ইঞ্জিঃ দোলোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ আবু সাইদকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে আখ্যায়িত করায় অধিদপ্তরের সকল রকমের কর্মকর্তা কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করছেন।
তার বিরুদ্ধে সাবেক শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, ভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিটি তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রবেশমুখে ব্যানারসহ প্রতিবাদী অবস্থান নেওয়ার জন্য ইইডি'র অফিসিয়াল হোয়াটস অ্যাপ গ্রুপে নির্দেশনা প্রদান করে। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পক্ষে যারা ছিল তারা ওই প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন
চলাকালীন সময়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ ছাত্র-জনতার প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচারের রং পরিবর্তন করায় প্রধান কার্যালয়ের অফিস সহায়ক মো. হাসিবুল ইসলাম ও মো. মাসুদুর রহমানকে কারণ দর্শানোর নোর্টিশসহ প্রধান প্রকৌশলী বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ সব কারনে প্রধান প্রকৌশলী পদত্যাগ করছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম